সালথায় সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫ অপরাহ্ন   |   সারাদেশ

সালথায় সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


জাকির হোসেন (সালথা, ফরিদপুর): 


ফরিদপুরের সালথায় সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ সেপ্টেম্বর)  ১১ টার দিকে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই  সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান  ফারুকুজ্জামান ফকির মিয়া।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ প্রীতম দাস, উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ রবিউল ইসলাম, উপজেলা মসজিদের খতিব মাওঃ মুফতি মফিজুর রহমান, সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরূপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


সভায় সালথা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে, আলেম-ওলামা, সনাতনীধর্মের সাধু-পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি, ছাত্র, যুবক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে  উপজেলায় সম্প্রীতি-সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবে; ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করবে; সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধকল্পে প্রয়োজনীয় প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবে; মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানে কার্যকর সহায়তা প্রদান করবে; বলে জানান।



সারাদেশ এর আরও খবর: